বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

জাজিরায় প্রমাণ মিললেও জব্দ হয়নি অবৈধ তেল, প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, জাজিরা
এপ্রিল ২২, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরায় অবৈধভাবে জ্বালানি তেল এনে বিক্রির সময় আটক করার পর অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে ও ট্যাঙ্কারসহ তেল জব্দ না করে ছেড়ে দিয়েছেন জাজিরার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশ্বিক যুদ্ধকালীন সময়ে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয়ার পর থেকে জাজিরার ডুবিসায়বর বন্দর কাজীরহাটের মুদি ব্যবসায়ী আয়নাল মাদবরসহ কয়েকজন ব্যবসায়ী প্রতিনিয়ত রাতের আঁধারে নারায়ণগঞ্জ জ্বালানি তেলের ডিপোসহ বিভিন্ন এলাকা থেকে তেলভর্তি ট্যাঙ্কার এনে অনিরাপদভাবে বাজারের মাঝে তেল খালাস করে চওড়া মূল্যে বিক্রি করে আসছিলেন। এতে গত ১৬ এপ্রিল গভীর রাতে স্থানীয় রুবেল টেপার মালিকানাধীন দুটি তেলের ট্যাঙ্কারে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৬ জন্য দগ্ধ হয় এবং তাদের মধ্যে একজন গত সোমবার(২০ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর একই পদ্ধতিতে গত সোমবার রাতে একটি ট্যাঙ্কারে(যার রেজি: নং- ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৭২১) ৯ হাজার লিটার তেল এনে তা কাজীরহাট বাজারের মাঝে রেখে তেল খালাস করে বিক্রি করা শুরু করেন আয়নাল মাদবর। পরে রাত ১১ টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে ইউএনও উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে ঘটনাস্থলে পাঠান। ওইসময় গণমাধ্যমকর্মী ও এসিল্যান্ডের উপস্থিতি টের পেয়ে মুদি ব্যবসায়ী আয়নাল মাদবর সটকে পড়েন এবং তেলসহ ট্যাঙ্কার সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পুলিশের সহযোগীতায় তেলের ট্যাঙ্কারসহ চালককে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে ট্যাঙ্কার চালক শুকুর আলী স্বীকারোক্তি দেন – ওই তেল বাজারের মুদি ব্যবসায়ী আয়নাল মাদবর অবৈধভাবে এনে তা চওড়া মূল্যে বিক্রি করছিলেন এবং ওই মুহুর্তে ট্যাঙ্কারে অন্তত ৬ হাজার লিটার তেল রয়েছে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ওই অবৈধ তেল জব্দ না করে ট্যাঙ্কারের চালককে নামমাত্র ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন এবং অভিযুক্ত মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে স্থান ত্যাগ করেন।

এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা বলেন, এমন অনিরাপদভাবে যত্রতত্র জ্বালানি তেলের ট্যাঙ্কার থেকে তেল খালাস করতে গিয়ে কয়েকদিন আগেও ৬ জন দগ্ধ হয়। এমনকি তাদের মধ্যে একজন মারাও গিয়েছে। এরপরও একই পদ্ধতিতে অবৈধভাবে তেল এনে অনিরাপদ পরিবেশে তেল খালাসের সরাসরি প্রমাণ পেলেও প্রশাসন লোক দেখানো একটি জরিমানা করে তাদের ছেড়ে দিল। এতে ওই অবৈধ ব্যবসায়ীরা আরও উৎসাহিত হলো এবং আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরী হয়েছে।

এবিষয়ে জানতে মুদি ব্যবসায়ী আয়নাল মাদবরের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করেন। খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি তেল বিক্রয়ের জন্য আয়নাল মাদবরের কোন বৈধ অনুমোদন নেই।

এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাৎক্ষণিক বক্তব্যে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে যারা অবৈধভাবে তেল এনে বিক্রির সাথে জড়িত তাদর কাউকে পাইনি। তবে তেলের গাড়ীসহ চালককে পেয়ে আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে আনা তেল ও ট্যাঙ্কার জব্দ না করার বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তেলের গাড়ীটি সাধারণ কোন যানবাহন নয়। এটি নিরাপদে রাখার মত কোন ব্যবস্থা তাদের নেই। সেকারনে আপাতত গাড়ীটি তিনি ছেড়ে দেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘‘এবিষয়ে তিনি অবগত নয়। ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানবেন।’’

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্