ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • গোসাইরহাটে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন!

    নিজস্ব প্রতিবেদক, গোসাইরহাট
    জুন ১৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হামলায় আমির হোসেন সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই জুয়েল সরদার (২৭) পলাতক রয়েছেন।

    মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আমির হোসেন সরদার ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট ভাই সোহেল সরদারের (২৩) তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায় মেজ ভাই জুয়েল সরদার (২৭)। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে বড় ভাই আমির হোসেনকে জানানো হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গিয়ে আমির হোসেন জুয়েলকে একটি চড় মেরে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুয়েল কিছুক্ষণ পর একটি কাঠের টুকরা নিয়ে ফিরে এসে পিছন থেকে আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন। তবে সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

    নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, ছোট ভাই সোহেল আর মেজ ভাই জুয়েলের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। আমার স্বামী তখন রাস্তার পাশে বসে মোবাইল দেখছিলেন। পরে বিষয়টি মীমাংসা করতে গেলে জুয়েল ক্ষিপ্ত হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ পিছন দিক থেকে এসে কাঠ দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে। তখন আমার স্বামীর শেষবারের মতো একটা কথাই বলেছিল, আমাকে তাড়াতাড়ি হাসপাতাল নে। আমরা দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচাতে পারিনি।

    গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েল সরদারকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST