ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    আগস্ট ১১, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত বিস্ফোরণে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে জাজিরা উপজেলা আ.লীগের সদস্য তমিজ খাঁ ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় অন্তত দুই শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

    এ সময় বিএনপি নেতা রেজাউল শিকদারের পক্ষের মান্নান সরদার ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে, আওয়ামী লীগ নেতা তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা (৩৫) হাতবোমার বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, “বোমা বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়েছে। অপরজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে।”

    মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত তমিজ খাঁর লোকজনের সঙ্গে বিরোধের জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত।

    তিনি বলেন, “তমিজ খাঁ আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় নানা ধরনের দাঙ্গাহাঙ্গামার সঙ্গে জড়িত ছিলেন। রবিবার আমাদের বিএনপি কর্মী মোশারফ চৌকিদার বাজার থেকে যাওয়ার সময় লাউখোলা ব্রিজের ওপর তমিজ খাঁর গ্রুপের কয়েকজন তার পথরোধ করে। তারা তাকে বিএনপির ক্লাবে কেনো যায় এ কথা বলে মারধর করে। এর জের ধরেই আজকের সংঘর্ষের ঘটনা ঘটে।”

    রেজাউল শিকদারের দাবি, সংঘর্ষের সময় তমিজ খাঁর পক্ষের লোকজন ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তার পক্ষের মান্নান সরদার গুরুতর আহত হয়ে পরে মারা যান।

    তবে রেজাউল শিকদারের এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা তমিজ খাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন , আমরা গতকাল থেকে এলাকায় একটি গুঞ্জন শুনেছি  দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এরপর আমাদের একটি টহল টিম ঐ এলাকায় অবস্থান করেছিলো। এসময় তারা সংঘর্ষে জড়াতে পারেনি। আমাদের টিম ঐখান থেকে খাবার খাওয়ার জন্য থানায় আসলে এই সুযোগে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। তাৎক্ষণিক ভাবে আমাদের তিনটি টিম ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খবর পাই দুজন আহত হয়েছে। পরবর্তীতে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানতে পারি ৭৫ বয়সয়ী একজন ককটেল বোমার আঘাতে নিহত হয়েছেন। অপরদিকে আরেজনের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

    এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিম ঐ এলাকায় অবস্থান করছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, “জাজিরায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST