ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • গোসাইরহাটে ৮১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করলো শিক্ষার্থী’রা; পুলিশে সোপর্দ

    নিজস্ব প্রতিবেদক, গোসাইরহাট
    আগস্ট ২৭, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের গোসাইরহাটে অটোরিকশাযোগে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় আবু সিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকে ৮১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের একদল শিক্ষার্থী।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সামন্তসার এলাকার এক যুবক গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের শিক্ষার্থী রাব্বি পেদাকে ফোন করে জানান, একটি অটোরিকশায় করে এক ব্যক্তি ইয়াবার চালান নিয়ে ওই এলাকা অতিক্রম করছেন। খবর পেয়ে রাব্বি পেদা তার সহপাঠী আল-আমিন, ইয়াছিন, জিসান, মাহিন ও আসিফকে নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে যান।

    পরে তারা গোসাইরহাট-সামন্তসার সড়কে অটোরিকশাটির গতিরোধ করে সন্দেহভাজন আবু সিদ্দিককে আটক করেন। তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে দিয়েই প্যাকেটটি খুলে গণনা করে ৮১০ পিস ইয়াবা পাওয়া যায়।

    এ সময় শিক্ষার্থীরা গোসাইরহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ আবু সিদ্দিককে নিজেদের হেফাজতে নেয়। আটক আবু সিদ্দিক গোসাইরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিনটিয়া গ্রামের বাসিন্দা।

    গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহানউদ্দিন জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST