ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • পদ্মা সেতুতে মধ্যরাতে বাস-ইজিট্রাক সংঘর্ষে আহত ৯

    নিজস্ব প্রতিবেদক, পদ্মা সেতু দক্ষিণ থানা
    সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ওপর ইজিট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি দ্রুতগতিতে পদ্মা সেতু পার হওয়ার সময় সামনে থাকা পিকআপ জাতীয় একটি ইজিট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ইজিট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

    এতে বাস ও ইজিট্রাকের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু) আবু সাদ নিলয় বলেন, দ্রুতগতিতে ইজিট্রাকটিকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে দুই যানবাহনের যাত্রীদের মধ্যে অন্তত ৯ জন আহত হয়েছেন।

    পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

    তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পুলিশের কাছে আসেনি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST