ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • গোসাইরহাটে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

    নিজস্ব প্রতিবেদক, গোসাইরহাট
    নভেম্বর ২২, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের গোসাইরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

    শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের নতুন বাজারে সংলগ্ন চরসাতমাটিয়া গ্রাম এলাকার আফজাল সরদারের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে গোসাইরহাট ফায়ার স্টেশনের একটি ইউনিট গ্রামবাসীর সহযোগিতায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মী মিল্টন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

    বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

    স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই আফজালের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা আরও একটি ঘরে ছড়িয়ে পড়ে। 

    এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে আফজালের ঘরের টিভি, ফ্রিজ, খাট, আলমারি, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

    ক্ষতিগ্রস্ত আফজালের কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার আর কিছুই রইল না। আগুনের গ্রাসে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সব মিলিয়ে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    বর্তমানে পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগী পরিবারটি মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।

    উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদের বরাতে ফায়ার কর্মী মিল্টন মন্ডল জানান, ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। কিছু গহনা উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাড়ির আসবাবপত্র কোনো কিছুই উদ্ধার করা যায়নি। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST