ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • মাদক নির্মূল করা আমার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ: নুরুদ্দিন অপু

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু রোববার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

    মতবিনিময় সভায় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করাই তার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যেখানে যা প্রয়োজন, সেখানে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

    তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি থেকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শরীয়তপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। শরীয়তপুর-৩ আসনের মানুষ যাতে নিরাপদ, নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা হবে।

    শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি লক্ষ্য করেছেন শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও অনেক ছেলে অল্প বয়সে ঝরে পড়ছে। এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপু বলেন, ভেদরগঞ্জের স্বাস্থ্যব্যবস্থা এখনও অনেক পিছিয়ে রয়েছে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

    সভা শুরুর আগে তিনি এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোবহান মুসি, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, অফিসার ইনচার্জ আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    এছাড়া উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

    স্থানীয়দের মতে, নবনির্বাচিত এমপির এ উদ্যোগে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদার হবে এবং উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST