ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা না পেরোতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তারই চাচাতো ভাবী। স্থানীয়রা বলছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো, সেই জের ধরে এই ঘটনা ঘটেছে। এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সাথে গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিলো তারই চাচাতো ভাই ও মালেশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের। তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। 

    গতকাল মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিল্টন মল্লিক। ধারণা করা হয় প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় ভাবী এলিনা আক্তারও।

    স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন আমার কাছের বন্ধু ছিলো। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করতো। গতকাল শুনলাম ও ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ ওর মরদেহ দেশে আসার কথা। হঠাৎ করে সকালে শুনতে পাই, ওর যে চাচাতো ভাবী আছে সেও আত্মহত্যা করেছে। এলাকাবাসীর অনেকেই ধারণা করতো তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। 

    তাদের এক নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিলো সেই ঘটনার সূত্র ধরে দুজনেই আত্মহত্যা করেছে। আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম দুজন প্রেমের সম্পর্ক করে আসছিলো। এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি। 

    এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে জানতে পারি সেখানে আত্নহত্যা করা একজনকে আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST