ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • নড়িয়ায় বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ স্বামী, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    নভেম্বর ৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের নড়িয়ায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন মজিবুর রহমান মাদবর নামে এক ব্যক্তি। গত ২ নভেম্বর সকাল ১০টার দিকে শরীয়তপুর সদর এলাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় স্বামীকে খুঁজে পেতে নড়িয়া থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্ত্রী সীমা রহমান।

    অভিযোগ সূত্রে জানা যায়, মজিবুর রহমান মাদবর প্রায় চার বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে নিজ বাড়িতে বসবাস করছিলেন। গত ২ নভেম্বর সকাল ১০টার দিকে এক বন্ধুর সঙ্গে শরীয়তপুর সদরে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বর বাসায় চার্জে রেখে যান।

    স্ত্রী সীমা রহমান জানান, স্বামী কখন ফিরবেন জানতে চাইলে তিনি বন্ধুর সঙ্গে দেখা করে ফিরে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

    অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন রাত আনুমানিক ১১টার দিকে শরীয়তপুর বাসস্ট্যান্ডে তার এক আত্মীয়ের সঙ্গে মজিবুর রহমানের দেখা হয়। এ সময় তিনি ওই আত্মীয়কে জানান, তাঁর এক বন্ধু আসবেন, বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

    স্বামীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্ত্রী সীমা রহমান বলেন, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছেন না। স্বামীকে খুঁজে পেতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।

    এ বিষয়ে নড়িয়া থানার (ভোজেশ্বর ফাঁড়ি) এসআই জুবায়ের হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করছি, তাকে খুঁজে পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST