ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • তৃতীয় মেয়াদে শরীয়তপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আবদুর রব হাশেমী

    ডেস্ক রিপোর্ট শরীয়তপুর টাইমস
    নভেম্বর ৪, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
    Link Copied!

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭ ও ২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমীরদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় শরীয়তপুর জেলা জামায়াতের আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুর রব হাশেমী।

    এ নিয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে শরীয়তপুর জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পেলেন।

    বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ তালিকা ঘোষণা করেন দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    দলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমীর নির্বাচিত হয়েছেন। ২০২৭ ও ২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমীর নির্বাচন করা হয়েছে।

    শরীয়তপুর জেলা জামায়াতের দায়িত্বে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় মাওলানা আবদুর রব হাশেমী আগামী দুই বছর জেলা সংগঠনের নেতৃত্ব দেবেন।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST