ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরের তিন আসনে এমপি পদে মনোনয়নপত্র জমা দিলেন ২৪ জন

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
    Link Copied!

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হয়েছে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায়। নির্ধারিত সময়ে শরীয়তপুরের তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২৪ জন প্রার্থী।
    তাদের মধ্যে দলীয় প্রার্থী ২০ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪ জন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

    শরীয়তপুর–১ (পালং–জাজিরা) সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ, নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, এনসিপির মনোনীত প্রার্থী আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম।

    শরীয়তপুর ২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইমরান হোসেন, খেলাফত আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাছান, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আখতারুজ্জামান সম্রাট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দবির হোসেন শেখ, জনতার দলের প্রার্থী পারভেজ মোশারফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারহানা কাদির রহমান, আলমগীর হোসেন, নাসির বন্দুকছি।

    শরীয়তপুর ৩ (ডামুড্ড্যা- গোসাইরহাট) আসনে থেকে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হানিফ মিয়া ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST