ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • গোসাইরহাটে ভাইকে হত্যা মামলায় সেই ছোট ভাই গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, গোসাইরহাট
    জুন ২০, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের গোসাইরহাটে বড় ভাই আমির হোসেনকে হত্যার মামলায় ছোট ভাই জুয়েল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

    গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি গ্রামে।

    পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) নিহত আমির হোসেনের ছোট দুই ভাই জুয়েল ও সোহেলের মধ্যে কিস্তির টাকা চুরি করাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এর একপর্যায়ে বড়ভাই আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের ঝগড়া থামানোর চেষ্টা করে এবং জুয়েলকে বলে টাকা দিয়ে দে। আর এতেই জুয়েল ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে বড়ভাই আমির হোসেনকে সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গেই আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা করেন।

    গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, নিহত আমির হোসেনের ছোট দুইভাই জুয়েল ও সোহেলের মধ্যে কিস্তির টাকা চুরি করাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে বড়ভাই আমির হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ছোট ভাই জুয়েলকে গ্রেফতার করে আদালতে পাঠনো হয়েছে। হত্যার দায় শিকার করে জুয়েল আদালতে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST