ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার ও বিএনপির নেতাকর্মীরা

    নিজস্ব প্রতিবেদক
    জানুয়ারি ১৪, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের নেতা ও বিএনপির কর্মীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন।

    মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগদান করেন।

    যোগদানকারী ডিএম খালি ইউনিয়ন বিএনপির কর্মী মো. আমির হোসেন ও সখিপুর থানার যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান নির্ভূল, সখিপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিহান রাহুল হাওলাদার, সদস্য জাহিদুল ইসলাম শোভনসহ অনেকেই ভেদরগঞ্জ উপজেলা শাখার এনসিপিতে যুক্ত হন।

    অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) ভেদরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী উজ্জ্বল কুমার নিলয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর এনসিপির সদস্য সচিব মো. সবুজ তালুকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপির শরীয়তপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ওয়ালীউল্লাহ জাবের, শরীয়তপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহবুবা রহমান আলো প্রমুখ।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST