ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে কৃষিজমি কাটার দায়ে যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

    ডেস্ক রিপোর্ট
    নভেম্বর ১৪, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে দুজনকে তিন মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে রোকন সরদার (৩৫), ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে তাজেল সরদার (২৭), সোহেল ফ্রান্সেগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রহিম বাদশা (২০)।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে রোকন সরদার ও তাজেল সরদারকে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    অভিযানকালে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST