ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • নড়িয়ায় নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    এপ্রিল ২৯, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় কীর্তিনাশা নদীতে মাছ শিকার করতে গিয়ে রাজিব শেখ(৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

    নিহত রাজিব জপসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার হারুন শেখের ছেলে। তিনি পেশায় জেলে ও কৃষক ছিলেন।

    নড়িয়ার জপসা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল মকদম বলেন, মাইজপাড়া এলাকার রাজিব শেখ কৃষি কাজ ও মাছ শিকারের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি বুধবার দুপুরে কীর্তিনাশা নদীতে দুপুরের দিকে মাছ শিকার করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তখন রাজিবের শরীর ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নদীর তীরে তুলে আনেন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। নিহত রাজিবের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

    নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, মাইজপাড়া এলাকায় নদীতে মাছ শিকার করার সময় এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আমরা ওই ব্যক্তির পরিবারকে প্রাথমিক ভাবে সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছি। ওই পরিবারটির পাশে যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST