ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা; সভাপতি বিদ্যুৎ, সম্পাদক নজরুল

    নিজস্ব প্রতিবেদক
    সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি ও নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়ছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত যুবদলের ভেরিভাইড ফেসবুকে পেইজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

    ৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

    বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।

    বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা বলেন, আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যে শরীয়তপুর জেলা যুবদল বাংলাদেশের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ কমিটি আমরা উপহার দিতে সক্ষম হবো। ইনশাল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণের কল্যাণে ও রাষ্ট্রের উন্নয়নে শরীয়তপুর জেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST