ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

    ডেস্ক রিপোর্ট
    নভেম্বর ৮, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
    Link Copied!

    পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (৮ নভেম্বর) সারাদেশের ন্যায় শরীয়তপুরেও বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

    এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। সভায় পাওয়ার পয়েন্টে পরিসংখ্যান অধিদপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক অমলেন্দু সূত্রধর।

     

    বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রাশেল, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। বক্তব্য রাখেন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।

     

    সভায় জানানো হয়, ২০ অক্টোবর, বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস ছিল। সে দিন সরকারি ছুটি থাকায় আজ ৮ নভেম্বর সারাদেশ ব্যাপি বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে বর্হিবিশ্ব ও দেশীয়ভাবে পরিসংখ্যানকে পরিচিত করা ও গুনগত পরিসংখ্যান ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলায়ও বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হচ্ছে। এবারের জাতীয় পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য হলো- “নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি”।

     

    বক্তারা বলেন, জরিপসমূহ সরকারের নীতি ও সংস্কার উদ্যোগের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা এবং প্রতিক্রিয়া বিশ্লেষণের মাধমে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা ও প্রমাণনির্ভর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

     

    জাতীয় ও স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নে নিয়োজিত পরিকল্পনাবিদ, নীতি-নির্ধারক, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং সর্বোপরি জনসাধারণের ব্যবহারের জন্য আর্থসামাজিক, জনমিতিক, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, জাতীয় হিসাব নিরূপণসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন ও প্রকাশের গুরুদায়িত্ব জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস নিয়মিতভাবে পালন করে আসছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST