ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নড়িয়া থানার আনোয়ার হোসেন

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    নভেম্বর ৯, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন। থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, মাদক বিক্রেতাদের আটক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সাধারণ মানুষকে আইনি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

    সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।

    সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিনসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

    এ বিষয়ে নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “এ অর্জন আমার একার নয়, এটি নড়িয়া থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। নড়িয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST