শুক্রবার (৬ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বড় মুনলা এলাকার মৃত আবদুল গফুর মোড়লের ছেলে ওসমান মোড়ল ওরফে ওসমান গণি মোড়ল (৫০), পদ্মা সেতু দক্ষিণ থানার পশ্চিম নাওডোবা এলাকার মৃত দলিল উদ্দিন মোড়লের ছেলে মতি মোড়ল (৫০) এবং একই থানার আব্দুল লতিফ ফকির কান্দি এলাকার মৃত হাকিম ফকিরের ছেলে লোকমান ফকির (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ওসমান মোড়ল ওরফে ওসমান গণি মোড়ল ২০২৫ সালের ১৫ নভেম্বরের একটি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৩২, ৩৪১, ৩৫৩, ৪২৭, ৪৩৬ ও ৩৪ ধারায় মামলা রয়েছে।
অন্যদিকে, মতি মোড়ল ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় অভিযোগ রয়েছে।
এ ছাড়া লোকমান ফকির ২০২৬ সালের ৬ নভেম্বর দায়ের করা একটি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
