ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে NCTF সদস্যদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    ডেস্ক রিপোর্ট শরীয়তপুর টাইমস
    নভেম্বর ৮, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
    Link Copied!

    জাতীয় শিশু টাস্কফোর্স (National Children’s Task Force-NCTF) শরীয়তপুর জেলা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং শিশু অধিকারবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০৭ নভেম্বর ২০২৬) শরীয়তপুরের জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ডেনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ২টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে জেলা কমিটির ১১ জন এবং সাধারণ সদস্য ৯ জনসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।

    প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপ এর সভাপতি প্রফেসর মাকসুদা খাতুন।

    প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের রিপোর্টার কাজী মনিরুজ্জামান মনির, এখন টেলিভিশনের চিত্র-সাংবাদিক মো: সজিব খান। এছাড়া প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন NCTF শরীয়তপুর জেলা কার্যনির্বাহী কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার স্নিগ্ধা আফরোজ।

    দিনব্যাপী প্রশিক্ষণে সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিষয়গুলো ছিল—শিশু সাংবাদিকতা, শিশু গবেষণা, ফটোগ্রাফি এবং অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন।

    শিশু সাংবাদিকতা সেশনে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশল এবং গণমাধ্যমে শিশুদের মতামত, সমস্যা ও অধিকার তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।

    শিশু গবেষণা সেশনে শিশুদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করার গুরুত্ব তুলে ধরা হয়।

    ফটোগ্রাফি সেশনে ছবি তোলার কৌশল এবং আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন ঘটনা, বাস্তবতা ও গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় তুলে ধরার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

    অন্যদিকে, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন সেশনে শিশু অধিকার প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কার্যকর প্রচারাভিযান পরিচালনার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

    আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে NCTF সদস্যদের জ্ঞান, আত্মবিশ্বাস, নেতৃত্বের সক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্যরা শিশু অধিকার রক্ষা, শিশুদের মতামত ও দাবি তুলে ধরা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST