ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ছাত্রদল নেতা মেহেদী হাসানের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
    Link Copied!

    ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ২২ সেপ্টেম্বর দিনব্যাপী মুগদা থানার মানিকনগর এলাকায় এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়। শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশত রোগী চিকিৎসাসেবা নেন।

    ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানা বিএনপির আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শামসুল হুদা কাজল। তিনি সেবা নিতে আসা বিভিন্ন রোগীর খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষ আজ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও ছাত্রদলকে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন। 

    দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাধারণ চিকিৎসা, টিটেনাস ভ্যাকসিন,ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, ওষুধ সরবরাহসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের একটি দল দিনভর বিভিন্ন বয়সী রোগীকে সেবা প্রদান করেন। 

    ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মজুমদার বলেন, এলাকাবাসীর চাহিদা ও স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় দেশের যে কোনো দুর্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম সর্বদা জনগণের পাশে থাকার আশা প্রকাশ করে।

    অনুষ্ঠানে ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা চিকিৎসা নিতে আসা রোগীদের সহযোগিতা করেন। এলাকাবাসী এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কর্মীরা যদি জনসেবামূলক কাজে এগিয়ে আসেন তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST