ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    জানুয়ারি ৮, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পশ্চিম ছয়গাঁও এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি। এতে ভেদরগঞ্জ থানা, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ অভিযান চালায় আদালত। অভিযান পরিচালনার সময় মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুজনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

    উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। কৃষি জমির উপরিভাগের মাটি কাটা রোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যারাই মাটি কাটবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST