ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন; প্রথম দিনে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    এপ্রিল ৮, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
    Link Copied!

    আসন্ন শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই বিভিন্ন পদে মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    এরমধ্যে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মজিবুর রহমান(বাসস), আবুল হোসেন সরদার (আরটিভি) ও আব্দুল আজিজ শিশির(এনটিভি)। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন হাবিবুর রহমান হাবিব (দৈনিক হুংকার) ও শেখ খলিলুর রহমান (দৈনিক মানবজমিন)। এছাড়াও অন্যান্য পদ মিলিয়ে মোট ২৮ জন প্রার্থী প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

    বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

    মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে দিনভর প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

    নির্বাচন কমিশনার শাহিন মিয়া বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আগামীকাল ৯ এপ্রিল দ্বিতীয় ও শেষ দিনের মতো এ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হবে।

    প্রেসক্লাবের সদস্যরা আশা করছেন, শরীয়তপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর প্রথমবারের এই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST