ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • দীর্ঘদিনের প্রতীক্ষিত শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন; সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবীন

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    এপ্রিল ২৯, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
    Link Copied!

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হলো শরীয়তপুর প্রেসক্লাবের। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের নুরুল আমীন রবীন।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

    নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক হুংকারের প্রকাশক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শহিদুল ইসলাম পাইলট ও মানবজমিনের জেলা প্রতিনিধি খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি এসএম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন বার্তাবাজারের আশিকুর রহমান হৃদয়।

    সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষের প্রতিনিধি জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরপত্রের প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম রনি।

    এছাড়াও দপ্তর সম্পাদক হয়েছেন হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম এবং আইন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল রানা। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরিফুল আলম ইমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ধর্ম ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন।

    সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী।

    নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন বলেন, ‘‘সহকর্মীদের ভোট ও আস্থায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে শরীয়তপুর প্রেস ক্লাবকে আরো সক্রিয় ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করব।’’

    সভাপতি আবুল হোসেন সরদার বলেন, ‘‘দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাইকে নিয়ে একটি আধুনিক ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলা হবে।’’

    এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া বলেন, ‘‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থীদের আন্তরিক সহযোগিতা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পেরে আমরা সন্তুষ্ট।’’

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST