ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • কোটি টাকার বেচাকেনা, বেহাল সড়কে দুর্ভোগে কাজীরহাটের কৃষক-ব্যবসায়ীরা

    ডেস্ক রিপোর্ট
    নভেম্বর ১১, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
    Link Copied!

    দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ কৃষিপণ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট। সপ্তাহের নির্দিষ্ট দিনে এ হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষক, ব্যবসায়ী ও পাইকারদের সমাগম ঘটে। কোটি কোটি টাকার কৃষিপণ্য বেচাকেনা হলেও হাটের অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা দীর্ঘদিনের। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে চরম দুর্ভোগে পড়ছেন কৃষক, ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ।

    সরেজমিনে দেখা যায়, হাটের বিভিন্ন সড়কে কোথাও পানি জমে আছে, আবার কোথাও তৈরি হয়েছে হাঁটুসমান কাদা। বৃষ্টির পর এসব সড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে কৃষকদের উৎপাদিত পণ্য হাটে আনা-নেওয়ায় বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে। পাশাপাশি পণ্য ওঠানো-নামানো এবং ক্রেতা-বিক্রেতাদের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটছে।

    স্থানীয়দের অভিযোগ, হাটের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে।

    ব্যবসায়ীদের মতে, দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের কৃষিপণ্য বেচাকেনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কাজীরহাট। প্রতিদিন বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনাবেচা হলেও হাটের অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। সড়কগুলোর দ্রুত সংস্কার ও কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা না হলে হাটের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

    কোটি কোটি টাকার বেচাকেনা, অথচ চলাচলের জন্য নেই ভালো রাস্তা—কাজীরহাটের এমন বাস্তবতায় স্থানীয়দের প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যকেন্দ্রের সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কবে দৃশ্যমান হবে?

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST