শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার অনুমোদিত ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সি.এম. এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে এমিন ইসলাম মিন্টু দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক (মহিলা) ইসরাত জাহান নীলা, মহিলা সম্পাদক শাহনাজ পলি, অর্থ সম্পাদক এস.এম. সাত্তার মিয়া এবং দপ্তর সম্পাদক বি.এম. ইমরান হোসেন।
অনুমোদিত এ কমিটিতে মোট ৬৫ জন সদস্য রয়েছেন। নতুন কমিটি প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
নতুন কমিটির নেতারা শিক্ষক সমাজের স্বার্থ সংরক্ষণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
