ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ইভটিজিং-মাদক দেখলেই ফোন দিন—শিক্ষার্থীদের উদ্দেশে ওসি

    নিজস্ব প্রতিবেদক
    আগস্ট ৭, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় চাঁদাবাজি, কিশোর গ্যাং,  ইভটিজিং, গ্যাং কালচার, মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

    বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে জাজিরা থানা পুলিশ।

    সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি বলেন, “আজকের কিশোররাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তাদের যদি আমরা এখনই সঠিক পথে পরিচালিত না করি, তাহলে সমাজব্যবস্থা ভয়াবহ বিপদের মুখে পড়বে। ইভটিজিং, মাদক, ফেসবুকের অপব্যবহার, কিশোর গ্যাং—এসব কিশোরদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।”

    তিনি আরও বলেন, “আমরা চাই কিশোররা অপরাধ নয়, স্বপ্ন দেখুক। তারা মানুষ হোক, ভবিষ্যৎ নেতৃত্বে আসুক। এজন্য পরিবার, শিক্ষক, স্থানীয় সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনী—সবার একযোগে কাজ করতে হবে।”

    এ সময় ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “আপনার এলাকায় যদি কেউ মাদক কারবারে জড়িত থাকে বা কোনো মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়, তাহলে ভয় না পেয়ে সরাসরি আমাকে ফোন দিন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে। কাউকে প্রকাশ করা হবে না। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

    এই ঘোষণার পর উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন এবং ওসিকে ধন্যবাদ জানান।

    সভায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা। শেষে শিক্ষার্থীদের মাঝে ইভটিজিং ও মাদকবিরোধী গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

    এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজের অপরাধপ্রবণতা কমে আসবে বলেও মত দেন উপস্থিত সকলে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST