ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    এপ্রিল ২, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সাজনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

    উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সাজনপুর বাজারে অবস্থিত মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল-অকটেন ও ডিজেল বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রাতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। বেশি দামে তেল বিক্রির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মোর্শেদ মাঝিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দোকানটি সিলগালা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত । এছাড়া গভীর রাত থেকে সকাল পর্যন্ত গোপনে ১৫০-১৮০ টাকা লিটারে তেল বিক্রির কার্যক্রম পরিচালনা করা হতো অভিযোগ পায় উপজেলা প্রশাসন। 

    এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, “অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। তিনি কালোবাজারি মাধ্যমে তেল সংগ্রহ করতেন এবং তেল ক্রয়-বিক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST