ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরের ১৮৮ মেধাবী পেল সংবর্ধনা, পাশে ছাত্রকল্যাণ ফোরাম

    নিজস্ব প্রতিবেদক
    জুলাই ২৭, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ
    Link Copied!

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন এক অধ্যায়ে পা রাখা শরীয়তপুরের ১৮৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরাম।

    শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে সম্মানিত করা হয়।

    অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মো. আবু দাউদের সঞ্চালনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাবেক রেজিস্ট্রার ড. মোশারফ হোসেন মাসুদ।

    বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আজহারুল ইসলাম, সিটি ইউনিভার্সিটির ডীন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জুলফিকার হাসান, জাজিরা উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক শিকদার মো. মেছবাহ উদ্দিন, ডিরেক্টর, ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. জিয়াউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির মেম্বার মাসুদ কবির রানা সহ এইচ এম বিল্লাল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান হাশেমী, তাহমিদ জামান ও হোসাইন আহমাদ জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অতিথিরা বলেন,পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে শুধু ব্যক্তিগত গর্ব নয়, বরং এটি শরীয়তপুর জেলার সম্মানও। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু ডিগ্রি অর্জনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে একজন সৎ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। পাশাপাশি, নিজ জেলা তথা দেশের জন্য কাজ করার মনোভাব ধারণ করাও সময়ের দাবি।সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, এই সম্মাননা তাদের আত্মবিশ্বাস ও দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে।

    ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের এই আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন অভিভাবকরাও।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST