ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • পদ্মাসেতুর জাজিরা প্রান্তে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    নিজস্ব প্রতিবেদক
    আগস্ট ৩, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ঢালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন।

    শনিবার (২ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে পদ্মাসেতুর নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নাম্বারের একটি মোটরসাইকেল জাজিরার পদ্মাসেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠার সময় পদ্মাসেতু পার হয়ে আসা জাজিরা প্রান্তে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

    পরে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মোহাম্মদ আলী অন্তু, সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে দুজন একই এলাকার হবে।

    এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে লাশ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST