ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • সমালোচনার ঝড়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি ক্লোজড

    নিজস্ব প্রতিবেদক
    সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা সেই আলোচিত ঘটনায় শেষ পর্যন্ত পদক্ষেপ নিলো পুলিশ প্রশাসন। পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

    ঘটনার সূত্রপাত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে। ওসি পারভেজ আহমেদ সেলিম থানার ভেতরে নিজ উদ্যোগে আয়োজন করেন মাসিক ভোজসভা। সেখানে অতিরিক্ত পুলিশ সুপারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু টেবিলের একপাশে বসানো হয় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা ও নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে।

    এর কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ,ওসি নিজের দায় এড়াতে এবং সমালোচনা ঠেকাতে রাতারাতি এই গ্রেপ্তারের নাটক সাজান।

    ওসি পারভেজ আহমেদ সেলিম তখন দাবি করেছিলেন, মোক্তার বেপারী বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় ছিলেন এবং পরবর্তীতে নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

    এ বিষয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন “শনিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST